Monday, 11 February 2019

শব্দ

জানলাটা বেশ শক্ত করে আটকে গেছে। জোরে টানতে, ঘটাং করে খুলে গেল জানলাটা আর হুস্ করে এক ঝলক উত্তুরে ঠান্ডা হাওয়া ঘরে ঢুকে পড়ল । হাওয়ায় ক্যালেন্ডারটা দেয়ালে ঘষে দুলতে লাগলো। বেশ বড় এই ঘর টা। উত্তর আর পূর্ব দিকে বেশ বড় দুটো জানলা। গুমোট ঘর কিংশুক কখনো এ পছন্দ করে না। এখন বেশ ভালো লাগছে । গায়ে ঠান্ডা হওয়ার চাদর মুড়ে কিংশুক ঘরের মধ্যিখানে রাখা ইজি চেয়ারটায় বসলো। ক্যাঁচ করে উঠলো চেয়ারটা। বয়েস তো আর কম হলো না। রাত প্রায় সাড়ে তিন টে। আজ আর ঘরে আলো জ্বালানোর দরকার নেই। কিংশুক চেয়ারে এ দুলতে দুলতে হাতলের ওপর চারটে আঙ্গুল ঠুকতে লাগলো। এরকম ভাবে অনুক্রমিক ভাবেআঙ্গুল ঠোকা ওর বহুদিনের অভ্যায়াস। বাইরে ছাতিম গাছে একটা দাঁড় কাক এই রাতেও বিচ্ছিরি ভাবে ডেকে চলেছে। বিরিক্ত হয়ে কিংশুক দুম দুম করে পা টা ঠুকল মেঝেতে দুবার। বেশ জোরেই হলো আওয়াজ। ইদানিং খুব অল্পতেই মাথা গরম হয়ে যাচ্ছে কিংশুকের। হটাৎ করে দরজার বাইরে এক জোড়া পায়ের আওয়াজ পাওয়া গেলো। ধৈয্য ধরে কিংশুক আজ এদের জন্যই অপেক্ষা করছিল। সব স্নায়ু শক্ত করে নিলো ও। দরজা খোলার আওয়াজ পেতেই সোজা হয়ে বসলো। অন্ধকার ঘরে চোখ দুটো যেন জ্বলে উঠলো।

পুব দিকের জানালার পর্দাটা মিলি খুলে দিতেই এক ফালি রোদ হুড়মুড় করে পাস কাটিয়ে সোহমের মুখে গিয়ে পড়লো। অলস ভাবে হাত পা ছুঁড়ে আর কিছু দুর্বোধ্য আওয়াজ করে পাস ফিরে যাবার শোবার চেষ্টা করলো সোহম। এই দেখে মিলির মাথায় দুস্টু বুদ্ধি খেলে গেল। এখন সোহমের কানে ফুঁ দিয়ে ওকে উৎপাত করার জন্যই আস্তে আস্তে বিছানার পাশে এসে দাড়ালো। পিঠের উপর মিলির ভিজে চুলের ছোঁয়ায় সহমের গায়ে কাঁটা দিয়ে উঠলো। হটাৎ মিলির দিকে ঘুড়ে ওকে জোর করে বুকে টেনে নিল সোহম। মিলির গোলাপী ঠোঁটের অফুরন্ত স্নিগ্ধতা দিয়েই নিজের তেষ্টা টুকু মিটিয়ে নিতে চাইলো ও। পাঁচ মিনিট পর মিলি ঠ্যালা দিয়ে সোহমের থেকে নিজেকে ছাড়িয়ে নিলো। সকালের রোদে মিলির গাল আরো লাল দেখাচ্ছে। মিলি বললো "যাঃ! অসভ্য একটা।";, আর
বলেই দৌড়ে চলে গেল। মিলির পায়ের নুপুর দুটো ও বলল , যাঃ জংলী একটা।
অনাজ পাতি কিনে যখন সোহম রাস্তার মোড়ের চায়ের দোকানে পৌছালো তখন প্রায় এগারোটা বাজে। দোকানের বাইরের দুটো মুখোমুখি বেঞ্চে বসে জন্য পাঁচেক প্রবীণ ভদ্রলোক মোহনবাগান কোচের খুঁত গুলো বেশ উচ্চ স্বরে ব্যাখ্যা করে চলেছেন। সোহম গিয়ে একটা সিগারেট আর চা নিয়ে বেঞ্চের এক কোনে বসে শুনতে থাকে সে সব পর্যালোচনা। এরই মধ্যে নিজের বিধু চাটুর্য্যে নামের ওপর বাজি রাখলেন যে এবারের কলকাতা কাপ টা মোহনবাগানই পাবে এবং সোহম ও সেই বক্তব্যের সঙ্গে সহমত কিনা জানতে জিগ্গেস করলেন "কি? তাই কিনা?"
নিছক নাম পরিবর্তনের ভয়ে কি না বোঝা গেল না, ভয় মিশ্রিত শ্রদ্ধার সাথে, সোহম জানালো সে বিশেষ এক ক্রীড়া অনুরাগী নয় আর সে সময় ও নেই ওর। বর্তমান সময়ের ছেলে হওয়ার কারণে সোহম তথা অধুনা সমাজকে কিঞ্চিৎ ভৎসনা করে বিধু বাবু জানতে চাইলেন "কোথায় থাকা হয়". সোহম উত্তর দেয় "চৌধুরী ভিলা, কালই নতুন এসেছি"।
- নতুন ভাড়াটে বুঝি!! তা আপনার প্রতিবেশীর সাথে পরিচয় হলো?
- না না, বাড়িটা আমি কিনেছি। আর আপনি কোন প্রতিবেশীর কথা বলছেন? যত দূর আমি জানি বাড়িটা তো এক বছর খালিই পরে ছিল।
কয়েক মুহূর্ত সোহমের দিকে তাকিয়ে থেকে বিধু বাবু বললেন, "আরে না না আমি তো আপনার পাশের বাড়ির শিবু বাবুর কথা বলছিলাম, ভারী অমায়িক ভদ্রলোক"। সোহমের মনে হলো বিধু বাবু কিছু চেপে গেলেন। যা হোক আর কিছু সৌজন্য মূলক কথা বার্তার পর সোহম বাড়ির দিকে এগোলো।

মিলি গাড়ির সামনের সাত এ বসে গুন গুন করে রবীন্দ্র সঙ্গীত গাইছিল। শুনে সোহম গাড়ির mp3 player টা বন্ধ করে দিলো। মিলিও হঠাৎ করে চুপ করে গেল। সোহমের দিকে তাকাতে দেখলো ও মিটি মিটি হাসছে। হাসতে হাসতে ও বললো "কই থামলে কেন? গাও!!!" মিলি খানিক অভিযোগ আর সোহাগ মিশ্রিত গলায় বলল "পারবো না"। তার পর গাড়ির জানলার বন্ধ কাঁচে মাথা হেলিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলো আর মনে মনে ভাবল, সোহম
একটা ইডিয়ট। জানলার কাঁচের প্রতিবিম্বয় মিলির যে সুন্দর স্মিত হাসিটা ফুটে উঠলো সেটা আমি আর আপনি ছাড়া আর কেউ দেখতে পেল না। বাড়ি ফিরে গাড়ি গ্যারেজে ঢোকানোর সময় ভিতর টা অন্ধকার দেখে সোহম ভাবলো গ্যারেজের লাইটটা কেটে গেছে কিনা, কারণ বেরোনোর সময় ও লইটটা অন রেখেই বেরিয়েছিল। এরই মধ্যে মিলি গ্যারেজের লইটটা সুইচ অন করে জ্বালিয়ে দিলো। দেখে ভারি আশ্চর্য হলো সোহম, ভাবলো তবে হয়তো ভুলই হয়েছে ওর। সাবধানে গাড়িটা রাখতে হলো গ্যারেজে। কারণ ভিতরের দিকে ডাই করে ঘর রংয়ের সরঞ্জাম রাখা। উত্তর দিকের ঘরটার renovation এখনো হয়নি। মিস্ত্রি ব্যাটা এক দিনের ছুটি বলে আজ প্রায় একমাসের উপর বেপাত্তা।
টুক টাক শপিংয়ের পর মিলি সোহম দুজনই ঘুমিয়ে পড়লো খুব তাড়াতাড়ি। সোহমের ঘুম ভাঙল বিচ্ছিরি একটা কাকের ডাকে প্রায় রাত তিনটে পনেরো নাগাদ। ঘুমন্ত মিলির মুখের দিকে তাকিয়ে ছিল সোহম। নাইট ল্যাম্পের হালকা নীল আলোয় মিলির মুখের দিকে তাকিয়ে বোধহয় সোহম সারা জীবন কাটিয়ে দিতে পারে। সোহম উঠে পড়ল বিছানা থেকে, ডাইনিং রুমে গেল জল খেতে। বাইরের ঘরে জল খাবার সময় হঠাৎ মৃদু ঠক ঠক আওয়াজে সজাগ হয়ে উঠলো। ঠিক যেন একটা ঘোড়া হেঁটে বাড়াচ্ছে। আওয়াজ টা ওপরের উত্তরের ঘর থেকে আসছে মনে হলো ।বন্ধ ঘরের দিকে তাকিয়ে সোহম দেখার চেষ্টা করলো সোহম। কিন্তু খুব অন্ধকার। সুইচ টিপে আলো জ্বালাতে গিয়ে দেখল আলো জ্বলছে না। কিন্তু দরজার গোড়ায় জমাট অন্ধকারে ওই মৃদু শব্দ যেন সহমকে জাদু করেছে।
আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে শুরু করলো ও। বাইরে কাক টা আবার ডাকতে শুরু করলো। সোহম চেপে ধরল সিঁড়ির রেলিং টা। ভারী ঠান্ডা বাতাস যেন বুকের ওপর চেপে বসেছে, নিঃস্বাস নিতে ও খুব কষ্ট হচ্ছে। অর্ধেক সিঁড়ি উঠতে উঠতেই হাঁপিয়ে গেল সোহম। ঠান্ডা যেন এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে। সোহম অন্ধকারেও টের পেল যে প্রচন্ড ঠান্ডার ওর হাত পা জমে যাচ্ছে, নিশ্বাসের সাথে মুখ থেকে বেরোচ্ছে বাষ্প।
হটাৎ দুম দুম করে জোরে আওয়াজ এলো উত্তরের ঘর থেকে। সঙ্গে সঙ্গে বাইরে কাক টাও ডাকা বন্ধ করে
দিলো। ওপরের ঘরের সামনের আলো টা একবার জ্বলেই নিভে গেল। ভীষণ শীতেও সোহমের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তবুও এসব উপেক্ষা করে বন্ধ দরজাটার কাছে চলে এলো। আস্তে আস্তে দরজার কাছে এসে দরজাটা খুলতেই জোরে ঠান্ডা হওয়ার ঝাপটা এসে লাগলো ওর গায়ে। সে দমকা হাওয়ার এতটাই জোর ছিল যে সোহম ছিটকে পিছনে পরে গেল। হাত লেগে দরজার পাশে টুলে রাখা পুরানো ফুলদানিটা মাটিতে পরে ভেঙে চুরমার হয়ে গেল। সোহম জ্ঞান হারালো।

হটাৎ কিছু ভাঙার আওয়াজে মিলির ঘুম ভেঙে গেল। উঠে দেখলো বিছানায় পাশে সোহম নেই। অজানা এক ভয়ে বুকের মধ্যে মোচড় দিয়ে উঠলো মিলির। দৌড়ে ঘর থেকে বেরোলো ও। বাইরের ঘরে এসে দেখলো দোতলায় আলো জ্বালানো। তাড়াতাড়ি মিলি সিঁড়ি বেয়ে ওপরে এসে মিলি দেখলো সোহম পা ছড়িয়ে উত্তরের ঘরটার সামনে বসে আছে। ঘরের দরজাটা খোলা। ফুলদানিটার ভাঙা টুকরো গুলো এদিক ওদিক ছড়িয়ে। মিলি ব্যাস্ত হয়ে সোহমের কাছে এসে বললো
- কী হয়েছে তোমার?
- না কিছু না। পা পিছলে গেছিলো।
- সে কি! কি করে? কোথাও লাগেনি তো?
- না কিছু হয় নি। চল শুতে চলো।
বলে সোহম নিজে থেকেই উঠে দাঁড়ালো। এর পর মিলির হাত ধরে প্রায় টানতে টানতে নীচে নিয়ে এলো। মিলির
হাতে সোহমের হাতের আঙুলের নীল দাগ বেশ বোঝা যাচ্ছিল। মিলিকে ঘরে ঢুকিয়ে সোহম ভিতর থেকে দরজা টা বন্ধ করে দিলো। সোহম মিলির মুখ চেপে রাখায় বাইরে থেকে মিলির গলার কোনো আওয়াজই পাওয়া গেলো না। বাইরের ঘরের আলোটা আবার কয়েক বার দপ দপ করে নিভে গেল।

মিলির ঘুম ভাঙল বেশ বেলা করে। চোখ মেলে মিলি দেখলো সোহম জানলার পাশে রাখা easy chair টাতে বসে আছে। জানলা খোলা নেই বলে ঘরটা অন্ধকার অন্ধকার। মিলি উঠে বসে বললো গুড মর্নিং। সোহম কোনো উত্তর দিলো না। এক দৃষ্টিতে সামনে আয়নাটার দিকে চেয়ে রইলো। ভারী দুর্বল লাগছিলো মিলির। আর কিছু না বলে বাথরুমে গেল ও। ফ্রেশ হয়ে এসে জানলার পর্দাটা সরিয়ে দিলো মিলি। আলোতে মিলির চোখের তলার কালি বেশ বোঝা যাচ্ছে। আলো পড়ায় সোহম যেন খানিকটা বিরক্ত হলো। মিলি খুব অবাক হলো সোহমের এরকম ভাব দেখে। ব্যাপার টা সহজ করার জন্য মিলি চেয়ারের পেছন থেকে সোহমের গলা জড়িয়ে ধরে বলল
- কি গো? আবার নতুন কারোর প্রেমে পড়লে নাকি?
সোহম মিলির দিকে ভাবলেশহীন মুখটা ফেরালো। সোহমের চোখে চোখ পড়তেই মিলি অজানা কোনো কারণে খুব ভয় হল। ঠান্ডা সে দৃষ্টির থেকে চোখ সারাতেও পারলো না মিলি, পা দুটো অসম্ভব ভারী মনে হলো। সোহমের ডান হাতটা ওর দিকে এগিয়ে আসছে। ছিটকে সরে আসতে চাইলো মিলি। কিন্তু তার আগেই সোহম হাতটা মিলির ঘাড়ে রাখলো। এখনো খুব ঠান্ডা ওর হাতটা। আস্তে আস্তে সোহম মিলির মুখটা কাছে টেনে নিল। মিলি ঠোঁটের ওপর সোহমের ঠান্ডা ঠোঁটের ছোঁয়ায় শিউড়িয়ে উঠলো। মনে হলো যেন মিলির বুকের ভিতরটাও জমে যাচ্ছে ঠান্ডায়। মিলির ফ্যাকাসে গালে রক্তের শিরা গুলো নীল হয়ে উঠলো। ভারী জানো নেশা লাগছে মিলির। চোখের সামনে সব কিছু ফ্যাকাসে অস্পষ্ট হয়ে উঠছে। হঠাৎ সোহম ছেড়ে দিলো মিলিকে। কপালে দুই আঙ্গুল দিয়ে ঠেলে সোজা করে দিলো ওকে। আস্তে আস্তে মিলিকে বললো "এক কাপ কফি খাওয়াবে?" মিলি মনে করার চেষ্টা
করলো সোহম কফি খায় কি না? কিন্তু এখন আর কিছু ভাবতে পারছে না মিলি। টলতে টলতে মিলি ঘরের বাইরে বেরিয়ে এলো। আয়নায় সোহমের মুখে যেন এক চিলতে ক্রুর হাসির রেখা দেখা গেল। সোহম চেয়ারের হাতলে আঙ্গুল ঠুকতে লাগলো। ঠক-ঠক-ঠক-ঠক......ঠক-ঠক-ঠক-ঠক......ঠক-ঠক-ঠক-ঠক......